CDO দের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মানবিক সাহায্য সংস্থা সফলভাবে আয়োজন করেছে Future Branch Manager Capacity Development Course-একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।

Community Development Officer (CDO) দের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মানবিক সাহায্য সংস্থা সৈয়দপুরে অবস্থিত CBRC (Community Based Resource Centre) তে সফলভাবে আয়োজন করেছে Future Branch Manager Capacity Development Course-একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।
এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নেতৃত্ব বিকাশ, কার্যকর ব্যবস্থাপনা, সিদ্ধান্ত গ্রহণ, দল পরিচালনা, রিপোর্টিং এবং কৌশলগত পরিকল্পনা বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জন করেন। ভবিষ্যতে শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনে এই কোর্সটি তাদের আত্মবিশ্বাস ও পেশাগত সক্ষমতা আরও সুদৃঢ় করবে।
উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে মানবিক সাহায্য সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আখতারুজ্জামান উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বার্তা দেন।
মানবিক সাহায্য সংস্থা বিশ্বাস করে-দক্ষ, দায়িত্বশীল ও প্রস্তুত নেতৃত্বই টেকসই উন্নয়নের মূল ভিত্তি। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সংগঠনটি আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
  • SHARE

Latest MSS Talk