দারিদ্র্য ও প্রতিকূলতাকে জয় করে আজ সফল লাকী বেগম।

দারিদ্র্য আর প্রতিকূলতার সঙ্গে লড়াই করেও হাল ছাড়েননি লাকী বেগম। স্বল্প বেতনে গার্মেন্টসে কাজ করে পরিবার চালাতেন তিনি, বুকে দৃঢ় মনোবল নিয়ে চাকুরী ছেড়ে মাত্র ৫০,০০০ টাকা পুঁজি দিয়ে ঘরেই শুরু করেন মশারি তৈরির ছোট উদ্যোগ। শুরুটা কঠিন হলেও তার পরিশ্রম আর একাগ্রতায় ধীরে ধীরে ব্যবসা বড় হতে থাকে। মানবিক সাহায্য সংস্থার ২ লক্ষ টাকা ঋণ সহযোগিতা তার স্বপ্নকে নতুন গতি দেয়। আজ তার প্রতিষ্ঠানে ১১ জন পুরুষ ও ৪ জন নারী শ্রমিক কাজ করছেন এবং তার মাসিক আয় প্রায় ১,২০,০০০ টাকা। তিনি এখন শুধু নিজের পরিবার নয়—অনেক মানুষের জীবিকার ভরসা।
লাকী বেগমের লক্ষ্য নতুন কারখানা গড়ে আরও মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা। তার এই পথচলা প্রমাণ করে, ইচ্ছাশক্তি ও সঠিক সহায়তা থাকলে যে কোনো মানুষই ঘুরে দাঁড়াতে পারে।
  • SHARE

Latest MSS Talk